×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৪৯ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ



ফেনীর ফতেপুর এলাকার রেল লাইনের পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফেনী জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে এনামুল হক শহরের আলিমুদ্দিন এলাকার ভাড়া বাসা থেকে বের হন। এরপর তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রেল লাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করেন। ওই তথ্য পরিবারের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি এনামুল হকের বলে শনাক্ত করেন।
নিহত এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ফেনী যুগ্ম জেলা জজ আদালত–১ এর সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও চার ছেলে নিয়ে তিনি শহরের আলিমুদ্দিন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মরদেহ উদ্ধারের খবরে ফেনী আদালতে কর্মরত সহকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। আদালতপাড়ায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat