×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১১৩ বার পঠিত

জাহিদ হাসান টিপু
জেলা প্রতিনিধি শরীয়তপুর

অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন হয়েছে।


সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে 'শরীয়তপুর প্রেসক্লাব' এ মানববন্ধনের আয়োজন করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, হামলা ও অগ্নিসংযোগ করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো ও ডেইলি স্টার প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত আওয়ামী লীগ সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এ ধরনের হামলা করে যাচ্ছে।


মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে গণমাধ্যমের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ করে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। এটি হতে পারে না। চব্বিশের অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশের জন্য এবং একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।  যেখানে সবাই মতামত ব্যক্ত করতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন। অনতিবিলম্বে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় এসব মানববন্ধন থেকে।


এসময় বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, প্রথম আলো'র প্রতিনিধি সত্যজিৎ ঘোষসহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat