×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৮৮ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। গত ২০ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অংশগ্রহণে ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ এ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ পদে মোঃ আবদুল্লাহ মৃধার নির্বাচিত হওয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সার্বিক বিষয়ে মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, "বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মাধ্যমে আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। এটি আমার জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং সহকর্মীদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক উজ্জ্বল প্রতীক।" মোঃ আবদুল্লাহ্ মৃধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত বছরের ৫ নভেম্বর গাকৃবির রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় ন্যায়সংগত ও সহানুভূতিশীল ভূমিকা পালন করে চলেছেন। উল্লেখ্য, এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat