×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৩৫ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা

সাতক্ষীরায় আইনশৃঙ্খলার ওপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুলিশ ক্যাম্পে সংঘবদ্ধ হামলা চালিয়ে আইনানুগ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেতনা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে সরকারি অভিযানে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে হুমকি দেওয়ার পর এই দুঃসাহসিক অপরাধ সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানাধীন নেহালপুর এলাকায় বেতনা নদীর বাম ও ডান তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সদর শাখা-৩ এর উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে একজন প্রতিনিধিকে পাঠান। সেখানে পৌঁছামাত্রই অভিযুক্তরা তাকে হুমকি, ভয়ভীতি ও বাধা প্রদান করে সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করে।
খবর পেয়ে ২৪ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা সময় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে একটি মাটিভর্তি ট্রলিসহ কেসমত আলী নামে একজনকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। কিন্তু ঘটনার আধা ঘন্টার মধ্যে অভিযুক্তরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা চালায়। তারা পুলিশের চোখের সামনে হেফাজতে থাকা আসামি কেসমত আলী ও জব্দকৃত মাটিভর্তি ট্রলিটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৪০/৪৬৮, তারিখ- ২৪/১২/২০২৫ খ্রিঃ; ধারাসমূহ- ১৪৩/১৮৬/৩৫৩/২২৫/৩৭৯/৫০৬ পেনাল কোড।
ঘটনার পর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারনামীয় রহমত (৪৩), মোঃ আশিকুজ্জামান (২৫) ও মোঃ ইমদাদুল ইসলাম (২৭) এই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি সাতক্ষীরা সদর থানাধীন ধুলিহর (সানাপাড়া) এলাকায়।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রীয় কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat