×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ২১১ বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চিকিৎসকের নাম শরিফা বিনতে আজিজ (২৭)।

শরিফা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শরিফা। অবস্থার অবনতি হলে গতকালই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ ভোর পাঁচটার তাঁর মৃত্যু হয়।

শরিফার মামা রাকিবুল ইসলাম বলেন, শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্ব (ডিউটি) পালন করতেন।

পারিবারিক সূত্র জানায়, শরিফার বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া চৌধুরীপাড়া গ্রামে। বাবার নাম আবদুল আজিজ। দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন শরিফা। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান স্বজনেরা।

গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক চিকিৎসক দেওয়ান আলমিনা (মিশু)। ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই চিকিৎসক রাজধানীর মাতুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে কর্মরত ছিলেন। তিনি বিভাগটির আবাসিক শিক্ষার্থী (এমএম কোর্স) ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat