রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি:
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠন–এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকাল ৩টায় ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া বেলায়েত আলী মডেল স্কুল প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম আকাশ, কর পরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এবং সভাপতি, বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ছালেহ আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী, শালচূড়া, নলকুড়া, ঝিনাইগাতী, শেরপুর।
প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জনাব মোঃ তৌফিকুল ইসলাম, প্রভাষক (অর্থনীতি বিভাগ), আলমগীর মুন্সর মিন্টু মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ;
জনাব মোঃ আল-আমিন রাজু, প্রতিষ্ঠাতা পরিচালক, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, উত্তরা, ঢাকা;
জনাব মোঃ গোলাম কিবরিয়া, ইউপি সদস্য, ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ রুকুনুজ্জামান, চেয়ারম্যান, ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদ;
জনাব মোঃ আশরাফুল ইসলাম পলাশ, চেয়ারম্যান, ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ;
জনাব মোঃ মমিন হোসেন, ইউপি সদস্য, ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদ;
এছাড়াও উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আশরাফুল ইসলাম, চেয়ারম্যান, মানব কল্যাণ সোসাইটি, গজারীপাড়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিন আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠন।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ শতাধিক মানুষ উপকৃত হন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠন।
এ জাতীয় আরো খবর..