×
সদ্য প্রাপ্ত:
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১২০ বার পঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী গ্রামবাসীর আয়োজনে তিন কিলোমিটার টেকসই বেরিবাঁধ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায় , শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী ও তেরাবেকা এলাকায় টেকসই বেরিবাঁধ না থাকায় দুই  গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার মানবতার জীবন যাপন করে আসছে। এই দুর্দশা কমাতে তেরাবেকা ও শরণখোলা নদীর তীরবর্তী  খুড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রিংবাঁধ এর উপরে প্রায় তিন শতাধিক গ্রামবাসীর সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের একটাই দাবি টেকসই বেরিবাঁধ চাই। সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় এর আঘাতে বেরিবাঁধ ভেঙে যাওয়ায় ঝড় জলোচ্ছ্বাসে তাদের ভোগান্তির শেষ নেই। অমাবস্যা  ও পূর্ণিমার জোয়ারে তাদের বাড়ি ঘর তলিয়ে যায় তখন রান্নাবান্না সহ গবাদি পশু নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। মাঝে মাঝে তাদের রান্না বান্না ও বন্ধ হয়ে যায়। এই ভোগান্তি থেকে রক্ষা পেতে টেকসই বেরিবাঁধ এর দাবিতেই মুলত মানবববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, বিএনপি নেতা  ফরিদ খান, সমাজ সেবক হিরু খান, জাফর খান , পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম ও ওমর ফারুক প্রমূখ। সকলের একটাই দাবি প্রশাসনের কাছে টেকসই বেরিবাঁধ চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat