×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১১৯ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:



প্রচণ্ড শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে দুঃস্থ ও অসহায় মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তার।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক নিজ হাতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক তাছলিমা আক্তার সাংবাদিকদের বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। বরগুনা জেলার কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাবে এবং সমাজে সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat