×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৩৯ বার পঠিত
মোঃ মোজাফফর আহমেদ, ​বিলাইছড়ি প্রতিনিধি। 

নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিলাইছড়ি উপজেলায় ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার সকালে 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'-এর ব্যনারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিলাইছড়ি থানার সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, বিগত সরকার একাধিকবার দাবি পূরণের আশ্বাস দিলেও তা কার্যকর করেনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তারা আশা করেন, এই সরকার অতি দ্রুত তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘নবম পে-স্কেল’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার তার বক্তব্যে বলেন, “সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো শোনেন, তবে তিনি অবশ্যই তা সদয় বিবেচনায় নেবেন বলে আমরা বিশ্বাস করি।”

​বাংলাদেশ সরকারি কর্মচারী পরিশদের সমন্বয়ক  সভাপতি চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মা এবং ডা. রনি সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat