×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৬৬ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ধারাবাহিক নির্যাতনের আবহে কড়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার (৮ ফেব্রুয়ারী ) মুম্বইয়ের নেহেরু সেন্টারে সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় এক বক্তৃতায় তিনি স্পষ্ট জানান, বাংলাদেশে বসবাসকারী ১ কোটি ২৫ লক্ষ হিন্দু যদি নিজেদের অধিকার রক্ষায় রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তবে বিশ্বের কোণায় কোণায় থাকা হিন্দু সমাজ তাঁদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে চরম অরাজকতা ও সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে প্রাণহানির মতো ঘটনায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই ভাগবতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, " বাংলাদেশে প্রায় ১•২৫ কোটি হিন্দু রয়েছেন। তাঁরা যদি সেখানে থেকে লড়াই করার সংকল্প করেন, তবে সারা বিশ্বের হিন্দুরা তাঁদের পাশে দাঁড়াবে। " পাশাপাশি, আরএসএস এর অভ্যন্তরীণ কাঠামো ও আদর্শ নিয়েও আলোচনা করেন তিনি। সংঘ প্রধান জানান, আরএসএস কোনও কর্পোরেট ফান্ড বা বাইরের অর্থের ওপর নির্ভরশীল নয়, কর্মীরাই এই সংগঠন চালান। জাতপাত নিয়ে প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, সংঘে কোনও জাতিগত বৈষম্য নেই। যেকোনও জাতের ব্যক্তিই সংঘের প্রধান হতে পারেন। পরিশেষে তিনি মনে করিয়ে দেন, ১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার যখন এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর মূল লক্ষ্যই ছিল সমাজকে ঐক্যবদ্ধ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat