×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৮
  • ৪০ বার পঠিত

বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বর্তমানে বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশই ই-পাসপোর্ট গ্রহণ করছেন।

গত ২৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব মিশন থেকে এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ সভায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, ২০১৮ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পুরনো এমআরপি যন্ত্রপাতি সচল রাখা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের তথ্যানুযায়ী, সম্প্রতি ১ লাখ ৭ হাজার ১টি ই-পাসপোর্টের বিপরীতে মাত্র ১টি এমআরপি ইস্যু করা হয়েছে, যা প্রমাণ করে এমআরপির চাহিদা এখন নেই বললেই চলে। এতদিন প্রবাসী বাংলাদেশীদের এনআইডি সংক্রান্ত জটিলতা ও আকামা নবায়নের সুবিধার্থে এমআরপি চালু রাখা হলেও, তথ্য সংশোধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে এখন চূড়ান্তভাবে এমআরপি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রবাসীদের সেবা দ্রুততর করতে সৌদি আরবে আরও আটটি মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে) পাঠানোসহ ভারতের দিল্লি ও কলকাতায় দ্রুত ই-পাসপোর্ট সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। বৈধ এমআরপি ধারীরা পরবর্তীতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat