আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সত্য ইতিহাস ও তাৎপর্য অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পরিচালিত এই পরিমার্জন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী বিষয়বস্তু প্রস্তুত করা হচ্ছে, যেখানে বাংলা, ইংরেজি, ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ছাত্র-জনতার সাহসিকতা, আন্দোলনের প্রতীকী গ্রাফিতি, জাতিসংঘের নিরপেক্ষ তথ্যাদি এবং শহীদ আবু সাঈদসহ অন্যান্যদের অসামান্য ত্যাগের ঘটনা তুলে ধরা হবে; যা নতুন প্রজন্মের মনে স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধের চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..