×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৫ বার পঠিত

শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে ২০২৮ সাল থেকে দেশজুড়ে সম্পূর্ণ নতুন কারিকুলাম বা শিক্ষাক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা খাতের বর্তমান রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক, কর্মমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার কাজ চলছে। এর অংশ হিসেবে শিক্ষাবিদ, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদী আলোচনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত ও আধুনিক কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন এই শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রায়োগিক দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ জোর দেওয়া হবে। ২০২৮ সাল থেকে নতুন এই কারিকুলাম সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat