হাবিবুর রহমান হবি, যশোর
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, সুবিধা-অসুবিধা ও চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনকে এবং শ্রেষ্ঠ এসআই হিসেবে শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
এছাড়া চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস আগস্ট মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান। পরে যশোর জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেনজলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, সুবিধা-অসুবিধা ও চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনকে এবং শ্রেষ্ঠ এসআই হিসেবে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
এছাড়া চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস আগস্ট মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান। পরে যশোর জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন
এ জাতীয় আরো খবর..