×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৫৭ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সাঁতার শেখার সময় খালের পানিতে ডুবে মো. ফাইসাল (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাইসাল ওই গ্রামের মো. সাহেব আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইসাল সাঁতার জানত না। সাঁতার শেখার উদ্দেশ্যে সে মাঝে মধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামত। সোমবার দুপুরে সাঁতার শেখা ও গোসল করার জন্য খালে নামার পর হঠাৎ পানিতে ডুবে যায় সে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাইসালের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat