×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ২৩ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়ার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় ৩জন আহত হয়েছে। বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর সোমবার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নামে ১৫/২০জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। এসময় তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাঁধা দেয়। এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আশপাশের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। একপর্যায়ে আরজু ভুঁইয়ার সমর্থিতরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে।

এব্যাপারে আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহাকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat