নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল আল আমিন।
এ সময় তিনি বলেন, “আপনার বিষয়ে অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমারে কইবেন অভিযান আছে—এইসব ফাইজলামি বাদ দেন।”
এমপি আব্দুল আল আমিন আরও বলেন, “অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কালকে থেকে মাটি কাটা হয়, তাহলে আপনার খবর আছে।”
‘মাটি কাটার কমিশন খাবেন, আর আমারে কইবেন অভিযান আছে—এইসব ফাইজলামি বাদ দেন’
বক্তাবলী এলাকার মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বক্তবলীর যত লোক আছে, তারা দেখতেছে মাটি কাটা হয় আর আপনারা ঘুমান।”
ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। তাদের দাবি, নদী থেকে মাটি ও বালু উত্তোলনের বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে এমপির বক্তব্যের পর বক্তাবলীর ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে স্থানীয়দের।
এ জাতীয় আরো খবর..