×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৭৩ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি,  নারায়ণগঞ্জ:

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

বক্তব্যে সজীব বলেন, বিএনপির নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে। যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা, মামলা, হয়রানি ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে দল সবসময় ছিল বলেও দাবি করেন তিনি।

সজীব আরও বলেন, বিএনপির নেতৃত্বকে বিতর্কিত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশের মানুষ এখন রাজনীতি বোঝে এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে জনগণ সচেতনভাবেই সিদ্ধান্ত নেয়। তাঁর ভাষ্য, পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে বিএনপির নেতৃত্ব কাজ করছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

আওয়ামী লীগের উদ্দেশে সজীব বলেন, “নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী মায়া করেছেন, যার কারণে আপনারা এখনো সুরক্ষিত আছেন।” তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্ব একবার কঠোর অবস্থান নিলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কোনো অঙ্গসংগঠনের কর্মীর মাঠে নামাই যথেষ্ট হবে বলে তিনি মনে করেন।

বক্তব্যের এক পর্যায়ে নারায়ণগঞ্জে অতীতে পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতাদের প্রসঙ্গ তুলে সজীব বলেন, “নারায়ণগঞ্জের একজন বোরকা পরে পালিয়ে গেছে, আবার কেউ লুঙ্গি রেখে লেংটা অবস্থায় নারায়ণগঞ্জের মাটি থেকে পালিয়ে গেছে।” তাঁর দাবি, এসব ব্যক্তির আর নারায়ণগঞ্জের মাটিতে জায়গা হবে না।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পর্দার আড়ালে থেকে কিংবা গণমাধ্যমের সামনে না এসে নারায়ণগঞ্জ নিয়ে কোনো পরিকল্পনা করা হলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিএনপির ছাত্র ও যুব সংগঠন এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাজপথে ফেরার চেষ্টা করলে প্রতিপক্ষকে সতর্ক করে সজীব বলেন, “দয়া করে বাবা-মায়ের কাছ থেকে ফোনে বিদায় নিয়ে তারপর আসবেন—আপনাদের সঙ্গে খেলা হবে, খেলবো।”

সজীবের বক্তব্যের মধ্য দিয়ে সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat