×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৩৯ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের শিবচর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে  প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম।
তিনি জানান,মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার  ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বিকেলে শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের দোতারা হাজী ইয়াসিন মোল্লার কান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. মজিবুর রহমান (২৭), মাসুদ রানা (২৭) ও আদি মাহমুদ হিমেল (২৫)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় লিটনের বালু বিক্রয়কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে জাহিদ সরদার (২৮), মাসুদ বেপারী (৩৬) ও রুবেল খলিফা (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

দুটি অভিযানে মোট ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat