×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ৪ বার পঠিত
​লালমোহন (ভোলা) প্রতিনিধি: মোঃ নোমান খান 

ভোলা জেলার লালমোহন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও পথসভা করেছে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রদল।

​শনিবার বিকেলে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি লর্ডহাডিঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

​মিছিলে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা নবগঠিত লালমোহন উপজেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নবগঠিত লালমোহন উপজেলা ছাত্রদলের নেতৃত্ব আগামী দিনে তরুণ সমাজকে সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। তারা লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

​এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat