সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামরাজ্যের লখিমপুর জেলার ঘিলামরার মেরবিলে নৌকাডুবির ঘটনায় একই গ্রামের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন দেবলিয়া গ্রামের অজিত দত্ত, পদ্মা দত্ত এবং মৃদুস্মিন দত্ত। জানা গেছে, রবিবার (৪ অক্টোবর ) সকালে গরু ছাড়তে দেওয়ার জন্য মেরবিলে নৌকায় করে গিয়েছিলেন তাঁরা। মেরবিল পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি জলে ডুবে যায়।
দুর্ঘটনায় নৌকার যাত্রীরা জলে তলিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় অজিত দত্ত ও পদ্ম দত্তের সঙ্গে তাঁদের শিশু সন্তান মৃদুস্মিন দত্তের ও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একই গ্রামের ৩ জনের একসঙ্গে মৃত্যুতে দেবলিয়া গ্রাম সহ ঘিলামরা এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..