মো:সুমন মিয়া, স্টাফ রিপোর্টার:
মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ভালুকা উপজেলার ১০ নং হবির বাড়ি ইউনিয়ন এর আওলাতলী ২নং ওয়ার্ড মাদকবিরোধী কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় আওলাতলী ধরণী বাঁশঝাড় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি ও তরুণ ছাত্রসমাজের পরিচিত মুখ রিয়াদ পাঠান। এতে সভাপতিত্ব করেন মাদকবিরোধী কমিটির সভাপতি শাজাহান কবির এবং উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য প্রসাশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ আরও কঠোর ও বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..