×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২৬ বার পঠিত
বিশেষ প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতারণামূলক ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ তরুণীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বা ফোনে পরিচিত হয়ে কৌশলে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানে প্রতার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে  এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat