×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ১৮ বার পঠিত
রনি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত অন্তরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

​আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে আকুয়া ভাংগারপুল এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। অন্যদিকে গ্রেফতারকৃত অন্তর (২৫) একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের দোতলা কক্ষটিতে যান সাদ্দাম হোসেন। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়ের মধ্যে মারামারি বাধে। তখন অন্তর তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে সাদ্দাম গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সাদ্দাম মৃত্যুবরণ করেন।

​কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাлে জড়িত অভিযোগে অন্তরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু জব্দ করা হয়েছে।

​বর্তমানে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat