×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ১৫ বার পঠিত
বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় এটিএসআই জহুরুল এর নেতৃত্বে আকস্মিক চেকপোস্ট বসানো হয়।

একপর্যায়ে চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামতে বলা হলে মাইক্রোবাসটি না থেমে সিগনাল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে এটিএসআই জহুরুল এবং অন্যান্য ট্রাফিক সদস্যরা দ্রুত গাড়িটির পিছু নেয় এবং গাড়িটি ধরে ফেলে।

এসময় গাড়িটি চলন্ত অবস্থায় রেখেই চালক এবং অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে এনে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে রাখা হয়। গাড়িটি তল্লাশি করে ৩১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat