×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৮
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এই আদালত পরিচালনা করেন। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।

অভিযানের বিস্তারিত ও অনিয়ম উদ্ঘাটন

দেশব্যাপী এলপিজি গ্যাস সিলিন্ডারের চলমান বাজার অস্থিতিশীলতার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্র থেকে জানা যায়, সরকার নির্ধারিত খুচরা মূল্য ১৮৩৭ টাকা এবং পাইকারি ক্রয়মূল্য ১৭৪২ টাকা হলেও—লোড-আনলোড, শ্রমিক খরচ, পরিবহন ও মুনাফাসহ পাইকারি বিক্রয়মূল্য ১৯০২ টাকা হওয়ার কথা। কিন্তু সরেজমিন তদন্তে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২০০০ টাকা করে বিক্রির সুনির্দিষ্ট রশিদ ও প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায়—মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস বিক্রির অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এই শাস্তিূলক ব্যবস্থা নেওয়া হয়:

  • সালমা ট্রেডার্স: ২৫ হাজার টাকা অর্থদণ্ড।

  • তাহির কর্পোরেশন: ৩০ হাজার টাকা অর্থদণ্ড।

প্রশাসনের কঠোর বার্তা

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat