কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকেও পাল্টা ফায়ার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
কৃষকের ওপর গুলি: বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে সাহাজুল ইসলাম নিজের জমিতে কৃষিকাজ করার সময় ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ ভেতরে অবস্থানরত বিএসএফ সদস্যদের নিক্ষিপ্ত গুলিতে পায়ে আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন।
বিজিবির পাল্টা পদক্ষেপ:
কর্তৃপক্ষের বক্তব্য: কুষ্টিয়া সেক্টর কমান্ডার ও ৪৭ বিজিবির কর্নেল ইখতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।