আবু বকর, চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের হুগলাগাড়ী বিলসংলগ্ন একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। গতকাল অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
অনিয়মের খবর পেলে দ্রুত ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে ছুটে যাওয়ায় স্থানীয়দের কাছে আলোচনায় রয়েছেন এসিল্যান্ড জি. এম. এ. মুনীব। তিনি জানান, এ ধরনের অনিয়মের বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।
প্রশাসনের এমন তৎপরতায় অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম বন্ধ হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। নিয়মিত নজরদারি ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..