×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও হঠাৎ করেই বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন দলীয় ও সংসদীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়াও বিরোধীদলের ঘোষিত লং মার্চ কর্মসূচি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রস্তাবিত সংবিধান সংশোধন, বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সভায় অগ্রাধিকার পেতে পারে।

একই সঙ্গে চলমান রাজনৈতিক ও সামাজিক পে প্রেক্ষাপটে সংসদ সদস্যদের মাঠপর্যায়ে করণীয় এবং দায়িত্ব পালনের বিষয়ে দলীয় প্রধানের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat