×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২০ বার পঠিত
ফাহাদ হাসান জিসান , নারায়ণগঞ্জ (​বন্দর প্রতিনিধি) : 

নারায়ণগঞ্জ জেলার বন্দরে ভাঙ্গারী ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়ার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই ঘটনায় হামলাকারীদের বাধা দিতে গিয়ে নিহতের ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) গুরুতর জখম হয়েছে সেই সাথে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে #ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

​সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার (নাসিক ২০নং) ওয়ার্ডের #মাহামুদনগর এলাকায় মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাহামুদনগর এলাকার তোরাব আলীর ছেলে সাদ্দামের সাথে দীর্ঘ দিন ধরে ভাঙ্গারী ব্যবসার পাওনা ২২ লাখ টাকা নিয়ে একই এলাকার মৃত নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। 

গত ​সোমবার রাতে পাওনাদার পাওনাদার নাদিমের বৃদ্ধা মা মাকসুদা বেগম দেনাদার সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় দেনাদার সাদ্দাম ও একই এলাকার হাবিউল্ল্যাহ মিয়ার তিন ছেলে সামাউন, হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা ৫–৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকসুদা বেগমকে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
​এ সময় মাকসুদা বেগমকে বাঁচাতে তার অপর ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল ইসলাম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।

​হত্যাকাণ্ডের খবর পেয়ে #বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। 

মর্মান্তিক এই ঘটনার পর উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ​এই বিষয়ে নিহতের অপর ছেলে জজ মিয়া ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের #গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ডের ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat