গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওষুধ প্রস্তুতকারক কারখানায় লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত: আজ বুধবার সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট: আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একে একে মোট ২০টি ইউনিট কাজ যোগ দেয়। শুরুতে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
নিয়ন্ত্রণে আসার সময়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এবং টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে।