×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৫
  • ৪৩ বার পঠিত
মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন বড়মানিকা (পূর্ব ও পশ্চিম) ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানা ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ কাজী আযম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অনুমোদিত কমিটিতে বড়মানিকা পশ্চিম শাখায় আহ্বায়ক হিসেবে মোঃ শিহাব উদ্দিন হাওলাদার এবং সদস্য সচিব হিসেবে মোঃ ইকবাল হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বড়মানিকা পূর্ব শাখায় আহ্বায়ক হিসেবে মোঃ বেনু হাওলাদার এবং সদস্য সচিব হিসেবে মোঃ বশির উল্লাহ সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে ইউনিয়ন দুটিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তাঁদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার সুযোগ সৃষ্টি হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা নতুন নেতৃত্বের সফলতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat