×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ১৯ বার পঠিত
জয়,রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) টানা অভিযানে মাদকের বড় দুটি চালান উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-
১. আবুল কালাম আজাদ (৪৪), থানা- কাটাখালী ২. মো. মানিক ইসলাম (৪৪), গ্রাম- এমাদপুর, থানা- কাটাখালী
পুলিশ জানায়,গত ২১ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে আরএমপির মাদকবিরোধী বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত ১১টা ৪৫ মিনিটে কাটাখালী থানাধীন এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,২১০ টাকা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটে কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মানিক ইসলামের বসতবাড়ি থেকে ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরএমপি কমিশনার মো. হামিদুল আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কাটাখালী ও চরাঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শুধু আবুল কালাম আজাদের বিরুদ্ধেই ৮টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat