×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৬
  • ২০ বার পঠিত
মোঃজুনাইদ চৌধুরী,হবিগঞ্জ :

হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের পরিচয় ও চিকিৎসাপত্র ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরিফ মিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি-৯।

রবিবার (২৫ অক্টোবর) রাতে শহরের শায়েস্তানগর এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় এসআরবি অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আরিফ মিয়া টাঙ্গাইল জেলার বাসিন্দা। 

জেলা প্রশাসন ও এসআরবি সূত্রে জানা গেছে, আরিফ মিয়া ডা. মীর মাহবুবুর রহমানের পরিচয় ব্যবহার করে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে  সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে চার রোগীকে অন্য চিকিৎসকের পরিচয় ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়া ও ব্যবস্থাপত্র লেখার সময় আরিফ মিয়াকে পাওয়া যায়। এ সময় তিনি নিজের চিকিৎসাসংক্রান্ত সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় আরিফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন।

এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর জানান, অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি বিভিন্ন স্থানে চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে না দিয়ে নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat