নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের কালিবাজারে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় প্রশাসকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করে হকাররা বলেন, “জনগণের বন্ধু হওয়ার কথা জনপ্রতিনিধিদের, অথচ আমাদের উচ্ছেদ করে আমাদের পেটেই লাথি মারা হচ্ছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ছে।”
অন্যদিকে, ফুটপাত দখলমুক্ত রাখা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাও জরুরি। তবে প্রশ্ন উঠেছে, দিনের বেলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কয়েক দিন পর আবার কেন আগের জায়গায় ফিরে আসছেন হকাররা? সন্ধ্যার পর বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি কি প্রশাসনের নজরদারির দুর্বলতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
বারবার উচ্ছেদ, আবারও দখল—তাহলে প্রশাসনের অভিযান কি স্থায়ী সমাধান, নাকি সাময়িক পদক্ষেপ? হকারদের পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কার্যকর পরিকল্পনা গ্রহণের দাবি এখন নগরবাসীর আলোচনায়।
এ জাতীয় আরো খবর..