মনির হোসেন, স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার আটপাড়ায় জমি জবরদখলের অভিযোগে ইবাদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় আটপাড়া উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম খান (চুন্নু)।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া যুবদলের সাবেক সভাপতি সভাপতি সাইফুল আলম সোহেল, সাবেক ছাত্রদলের সভাপতি আমির খসরু স্বপন ইত্যাদি, ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ ও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আটপাড়া উপজেলার মেবারকপুর মৌজার জমি নিয়ে বিরোধের জেরে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইবাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, তার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এমন করা হচ্ছে, তিনি দাবি করেন এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
এ জাতীয় আরো খবর..