×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৯৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৫ জনের। রবিবার (৭ ডিসেম্বর ) ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের যশপুর জেলার দুলদুলা থানা এলাকায়। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা নিহত ৫ জন স্থানীয় একটি মেলা থেকে অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে ভাঙচুর চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। অভিযুক্ত ট্রাক চালক এবং খালাসিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের আধিকারিক জানিয়েছেন, " নিহতরা সবাই দুলদুলা থানা এলাকার বাসিন্দা। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলেই দাবি পুলিশের। অপরদিকে, ঘটনার পরই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তায় মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat