×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২৬ বার পঠিত
জনি হোসেন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডোর-টু-ডোর লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ কার্যক্রমে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত হয়েছেন। তাঁদের ভাতা বন্ধ রাখা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির পে-রোল প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বয়স্ক ভাতা বাস্তবায়ন নীতিমালা-২০১৩-এর ১২.১, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা বাস্তবায়ন নীতিমালা-২০২৪-এর ১২.১ এবং প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম নীতিমালা-২০২৫-এর ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুন থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইউনিয়ন কমিটির সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ভাতাভোগীদের যাচাই করা হয়। এ-সংক্রান্ত স্মারক নম্বরগুলো হলো—প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-৬৯, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রমে ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-৬৮ এবং বয়স্ক ভাতা কার্যক্রমে ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-৬৭; সবগুলোর তারিখ ০৩/০৫/২০২৬ খ্রি.

যাচাইয়ে শনাক্ত ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীর তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। পরে অধিকতর যাচাই-বাছাই ও বিকল্প উপকারভোগী প্রতিস্থাপনের সুপারিশ চেয়ে ০৯/০৯/২০২৬ তারিখে ইউনিয়ন কমিটিতে পত্র পাঠানো হয়। এর স্মারক নম্বর ০৫.৪৭.৭৩৪৫.০০২১৫.০০৩।

জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করে ১৬/০৯/২০২৬ তারিখে পাঠানো পত্রের স্মারক নম্বর ০৫.৪৭.৭০৪৫.০০২.১৫.০০৩.২৬-৯৬১ ইউনিয়ন কমিটি থেকে তালিকা না আসায় ২০, ২৪ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-১৭১, ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-১৭৪ এবং ৪১.০১.৭৩৪৫.০০০.১৮.০০৯.২৬-১৭৬ স্মারকে তিন দফা তাগিদপত্র পাঠানো হয়।

এদিকে, জেলা প্রশাসক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে মৃত ভাতাভোগীদের তালিকা সংযুক্ত করে পত্র পাঠান। এতে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা বাস্তবায়ন নীতিমালা-২০২৪-এর ১৪.৪ অনুচ্ছেদ এবং সামাজিক নিরাপত্তা শাখার ৪১.০০.০০০০.০২৩.৩২.০০৫.২১.৩৯৭, তারিখ ১৪/০৭/২০২৪ খ্রি. প্রজ্ঞাপনের উল্লেখ রয়েছে। জেলা প্রশাসকের পত্রের স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০০৮.০৮.০০০১.২৫.৪৫৭।

পরবর্তী সময়ে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ০৭/১০/২০২৬ তারিখে সংশ্লিষ্ট ভাতাভোগীদের ভাতা বন্ধ রাখা ও প্রথম কিস্তির পে-রোল প্রদান না করার সিদ্ধান্ত হয়। এ-সংক্রান্ত রেজুলেশনের স্মারক নম্বর ০৫.৪৭.৭৩৮৫.০০০.০৭.০০১.২৬-১০৯।


এদিকে, ফেসবুকে আকলিমা বেগম, মোহনী বালা ও আব্দুল মজিদের নামে ভাতা উত্তোলনের অভিযোগ তুলে বিভিন্ন ফটোকার্ড ছড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের দাবি, মোহনী বালা নামে তাঁদের তালিকায় কোনো ভাতাভোগী নেই এবং আব্দুল মজিদের মৃত্যুর কারণে তাঁর ভাতা বন্ধ রয়েছে।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, “সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat