×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ১৬০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি;

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

রোববার রাতে ও সোমবার সকাল পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, হিজলদী, কালিয়ানী এবং সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী নামক স্থান থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। একই এলাকার ভাদিয়ালী ও কেড়াগাছি স্থান থেকে ৩ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

এছাড়া গাজীপুর, তলুইগাছা, মাদরা, পদ্মশাখরা, হিজলদী, কালিয়ানী ও সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে আরও ৬ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

সব মিলিয়ে বিজিবি মোট ৯ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ ও তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat