×
সদ্য প্রাপ্ত:
তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ২৩ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন আজীবন সদস্যরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ৯৯৭ জন। একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ছয়টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে একজন সেক্রেটারি ও পাঁচজন কার্যনির্বাহী সদস্য।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অ্যাডভোকেট রেজাউল করিম খান। অন্যদিকে পাঁচটি সদস্য পদের বিপরীতে লড়ছেন আটজন প্রার্থী।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ভোটগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং রেড ক্রিসেন্টের শতাধিক যুব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালনের কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ৫১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই আয়োজনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat