×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৮০ বার পঠিত
সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ প্রতিনিধি 
অভিযান#-১
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের ডিবি ওসি শহিদুলের  নির্দেশে এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া সাকিনস্থ চরপাড়া চৌরাস্তা মোড়ের দক্ষিণ পার্শ্বে মেমোরিয়াল হাসপাতালের সামনে পাকা রাস্তার পার্শ্বে হইতে ১২ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। বিপ্লব রবিদাস (৩২), পিতা মৃতঃ শ্যামলাল রবিদাস, সাং-চরভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

অভিযান#-২

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের ওসি ডিবি শহিদুলের  নির্দেশে এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া সাকিনস্থ কালার গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে স্বর্ণা হোটেলের সামনে ফাঁকা জাযগায় হইতে ১২ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.২৫ ঘটিকায় ০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ছনব আলী (৪১), পিতা-মৃতঃ নায়েব আলী, মাতা-মৃতঃ ছহুরা খাতুন, সাং-জামিরদিয়া মধ্যপাড়া, ২। মোঃ সুলতান মিয়া (৩৮), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মৃতঃ বানু বেগম, সাং-জামিরদিয়া কালার গার্মেন্টস এর পিছনে, উভয় থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

 
 

উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে  কোতোয়ালী ও ভালুকা মডের  থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে.

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat