×
সদ্য প্রাপ্ত:
তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে বড় ধরনের বিপর্যয় লক্ষ্য করা গেছে। এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি; অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে পাসের হার নেমে এসেছে শূন্য শতাংশে।

শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফলাফলের এই চিত্রে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও অভিভাবক মহল। তাঁরা বলছেন, সঠিক তদারকি, নিয়মিত পাঠদানের অভাব এবং কিছু প্রতিষ্ঠানের নিম্নমানের শিক্ষাব্যবস্থার কারণেই এই বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এদিকে, যেসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠান কেন বন্ধ বা এমপিও স্থগিত করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে বলেও বোর্ড সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat