মোঃ আবু বকর, যশোর চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী বাবুল হোসেন। গত ২৭ অক্টোবর তিনি থানায় যোগদান করেন। এর আগে তিনি যশোর সদর থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসিকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা, মাদক, অনলাইন জুয়া, জুয়াড়ি, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।
পাশাপাশি চুরি, ছিনতাই ও প্রতারণা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।
স্থানীয়দের দাবি, অপরাধ দমনের পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বও প্রত্যাশা করছেন তাঁরা।
একটি নিরাপদ ও অপরাধমুক্ত চৌগাছা গড়ে তুলতে নতুন ওসি কাজী বাবুল হোসেনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।