মনির হোসেন, স্টাফ রিপোর্টার:
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর প্রথম বর্ষপূর্তি বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখায় আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা কার্যালয়ে আনন্দঘন পরিবেশে দৈনিক অগ্রযাত্রা জেলা প্রতিনিধির কেক কাটা আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব, মদন উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় মদন প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখা প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, মদন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অসীম কুমার দাস, ধানের শেষের নমিনি মেয়র পদপ্রার্থী এনামুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতে ইসলামিক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা হাফিজুর রহমান শামীম, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক নেত্রপ্রকাশ মদন উপজেলা প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,উপজেলা প্রেস ক্লাবের দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোহন মিয়া, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি শামসুল হক, দৈনিক যুগ যুগান্তর জেলা প্রতিনিধি রাজিব মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এক বছরের পথচলায় নেত্রকোনা অঞ্চলের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি অন্যায় অবিচার ভুল ত্রুটি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার নিয়ে পত্রিকাটি আগামীতেও কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই অগ্রযাত্রা প্রতিদিন এর ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কামনা করেন উপস্থিত অতিথিরা।
এ জাতীয় আরো খবর..