×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৩৫ বার পঠিত
পরিতোষ বড়ুয়া, চট্টগ্রাম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে অন্য একজন শিক্ষককে তাঁর রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) এক দিনের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর কয়েক দিনের মাথায় নতুন করে এ কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষার্থীরা। এর আগে রোববার (১ নভেম্বর) বিকেলে সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তাঁরা।

বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা জানান, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিজেদের শিক্ষাজীবনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে এর অর্থ এই নয় যে, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন। নতুন উপাচার্যের কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো উদ্যোগও তাঁরা সমর্থন করবেন না। অথচ তাঁর অনুপস্থিতিতে অন্য একজন শিক্ষককে রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তাঁদের পূর্বঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সাবেক উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর শিক্ষার্থীরা পড়াশোনার স্বার্থে ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। কিন্তু তাঁদের অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই সোমবার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ইউজিসির সভায় অংশ নিতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ঢাকায় থাকবেন। তাঁর অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেল থেকে সোমবার সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় নিজের দায়িত্বের পাশাপাশি উপাচার্যের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কাজও দেখভাল করবেন তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, দাপ্তরিক কাজে তিনি ঢাকায় যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন। অন্যদিকে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বিষয়টিকে ‘রেগুলার ইস্যু’ বলে মন্তব্য করেন।

চুয়েটে উপাচার্যকে ঘিরে চলমান বিরোধের সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। টানা ৩৬ দিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর রোববার পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলছিল।

এর মধ্যে গত ১২ অক্টোবর ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়েন নতুন উপাচার্য। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তিনি ক্যাম্পাস ছাড়েন। এর আগে ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকেও উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে সম্প্রতি ইউজিসির ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি চুয়েটে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছে। শিক্ষার্থীরা কমিটির কাছে তাঁদের দাবি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। আলোচনার ভিত্তিতে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কথা রয়েছে কমিটির। তবে সংকট নিরসনে এখনো দৃশ্যমান কোনো সমাধান আসেনি।

অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। সোমবারের শাটডাউনের পরও প্রয়োজন হলে আরও কঠোর শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat