×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২৩৯ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের বসন্তপুর নুরানি তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় “একবেলা আহার প্রজেক্ট” বাস্তবায়ন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব।

শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। এ সময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা আনন্দে মুখর হয়ে ওঠে। তারা জানায়, দীর্ঘদিন পর এমন ভালো খাবার খেতে পেরে তারা খুব খুশি।

মাদ্রাসার শিক্ষকও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিগত কিছুদিন ধরে শিক্ষার্থীরা ভালো খাবার খেতে পারেনি, আজকের আয়োজন তাদের জন্য অনেক আনন্দের।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে তারা নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat