×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৪৪ বার পঠিত
বিপ্লব সরকার, ​পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গত ০২ নভেম্বর দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​১৪ বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (০২ নভেম্বর ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘Officer’s Choice Elite Whisky’ মদ উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে (১৪ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান ​সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat