×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৩০ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ২০ (এক হাজার বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ভোলা সদর থানাধীন বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলা–ইলিশা ফেরিঘাটগামী মহাসড়ক সংলগ্ন আঃ অদুদ পুলিশের দোকানের সামনে লুৎফুর রহমান সড়কের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী।
অভিযান চলাকালে উক্ত স্থান থেকে মোঃ আলমগীর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দুলারহাট থানাধীন নুরাবাদ ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আমির হোসেন হাওলাদার এবং মাতার নাম ফুলজান বেগম।
পুলিশ জানায়, আটককৃত আসামীর হেফাজত থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোলা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat