×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ২০৬ বার পঠিত
ইউক্রেন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পশ্চিমারা অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে। এসব অস্ত্র দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পাচ্ছেও। এবার ইউক্রেনের দীর্ঘ দিনের দাবি, এফ-১৬ আধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর রয়টার্সের।

তবে অন্তত এ বছর মার্কিনিদের এ যুদ্ধবিমান পাওয়া যাবে না বলে জানিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র বলেন, ইউক্রেন আগামী শরৎ ও শীতকালে যুদ্ধক্ষেত্রে মার্কিনিদের বিমান চালানোর সুযোগ পাবে না।

ইউরি বলেন, ‘এটি নিশ্চিত যে আমরা এই শরৎ ও শীতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে রক্ষার সুযোগ পাব না।’

এদিকে ইউক্রেনের দাবির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের চালানোর ওপর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দিয়েছেন। তবে কবে নাগাদ ইউক্রেনের এসব পাইলট নিজ দেশে এ বিমান উড়ানোর সুযোগ পাবেন সেই সময়সীমা স্পষ্ট করে বলেননি তিনি।

যুক্তরাষ্ট্র এখনই বিমান না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। তিনি বলেন, ‘এই বিমান নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল যে, এগুলো আমাদের আকাশ প্রতিরক্ষার অংশ হবে। আমরা এসব বিমান দিয়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করতে পারব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat