×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ২২ বার পঠিত
জয়,রাজশাহী ব্যুরো:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ভিইউ সাইফিউশন ২০২৬(ঠট ঝপরঋঁংরড়হ ২০২৬): জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক আয়োজন। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে ভিইউ সাইফিউশন ২০২৬ -এর উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কনভেনর এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা: হাজেরা খাতুন, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক মো: মিজানুর রহমান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টা সদস্য এবং এনএফই বিভাগের প্রভাষক উম্মে সালমা নাহিদা।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আইকিউ বেজড কুইজ কম্পিটিশন, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের বুদ্ধিমত্তা, যুক্তিবোধ ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।

একই সময়ে, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয় প্রোজেক্ট শোকেসিং এবং সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট। প্রোজেক্ট শোকেসিং পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করেন। অন্যদিকে, সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট-এ অংশগ্রহণকারীরা স্থিরচিত্রের মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি ও চারপাশের নানা বিষয়কে সৃজনশীলভাবে তুলে ধরেন।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত ছিল। এর আগে প্রতিটি প্রতিযোগিতার নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হয়।

ভিইউ সাইফিউশন ২০২৬ -এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের চর্চাকে উৎসাহিত করা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনা উপস্থাপনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat